
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্পাসডাঙ্গা মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙানো আছে কিনা, পণ্যের ওজন সঠিক রাখা হচ্ছে কিনা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা—এসব বিষয় সরেজমিনে তদারকি করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত দামে পণ্য বিক্রি ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।এ সময় কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আক্তার (৩৭) ও আরামডাঙ্গা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে আনারুল (৪২)।
দোকানে প্রকাশ্য স্থানে মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লীলিমা আক্তার হ্যাপী, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম জানান, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬