‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

Date:

spot_img

হবিগঞ্জ  প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ চলাকালে দোকান-পাটে ভাংচুর- লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যান সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যকস সভাপতি আলহাজ্ব শামসুল হক মাস্টার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম,  মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ব্যকস’র সাবেক সভাপতি মুতাব্বির হোসেন, ব্যকস’র সাংগঠনিক সম্পাদক আলমগীর রাজ , ব্যবসায়ী মীর জমিলুন্নবী ফয়ছল, সহ-সভাপতি ফরিদ মিয়া, বিএনপি নেতা হাজী ইউনুস আলী, আব্দুল ওয়াহিদ, যুবদলের জয়নাল আবেদীন, শামীম আল হোসাইন, তুরাব আলী, মাওলানা কুতুব উদ্দিন, লুৎফুর রহমান চৌধুরী সুমন প্রমুখ।

‎এতে বক্তারা বলেন, আগের সালিশ বৈঠকে গৃহীত মুছলেকার দুই লক্ষ টাকার জামানত আদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতি পূরন প্রদান, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের নিরাপত্তা বিধানে মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতি ও প্রশাসনের সমন্বয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

‎উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মিরপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ চলাকালে দোকান পাটে হামলা- ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যান সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচি পালন করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে...

রোহিঙ্গা সংকট যত দীর্ঘ হবে, নিরাপত্তাঝুঁকি তত বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে যত দেরি হবে, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন,...

‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ  প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ...