
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস ঢাকা থেকে কুয়াকাটায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান , ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা আইকনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫ নম্বরের বাসটি কলাপাড়ার খলিলপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দ্রুতগতির পাশাপাশি চালকের চোখে ঘুম ছিল বলে দুর্ঘটনাটি ঘটতে পারে।
দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের বের করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। বাস থেকে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন। অর্ধনিমজ্জিত বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬