বিশেষ প্রতিনিধি
নওগাঁয় সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ভয়েজেথস ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংলাপে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও খান ফাউন্ডেশনের জেলা প্রজেক্ট কর্মকর্তা মো: নুরুজ্জামান বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা, খান ফাউন্ডেশনের মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন অফিসার মো: সালাহ্উদ্দীন, আপোসের নির্বাহী পরিচালক এস. এম. সহিদুল ইসলাম, আলোর নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো: সাদেকুল ইসলাম প্রমুখ। এছাড়াও সুশীল সমাজ প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, সিএসও, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তি প্রমুখ বক্তব্য রাখেন। সংলাপে ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মোছা: আরিফা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মাঝে সুসম্পর্ক বিদ্যমান থাকলে প্রতিটি সরকারি সেবা প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া অনেকটাই সহজতর হবে বলে মন্তব্য করেন।
বক্তারা বলেন, সুশীল সমাজের সদস্যদের মাধ্যমে জনপ্রতিনিধিরা দেশের প্রত্যন্ত এলাকার প্রতিটি ঘরে ঘরে সরকারের বিভিন্ন সেবাগুলো পৌছে দেওয়ার জন্যই ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। অনেক সময় প্রকৃত সেবাগ্রহিতারা সরকারের বিভিন্ন সেবা প্রাপ্তি সম্পর্কে জানেন না। তাই সুশীল সমাজের সদস্যদের সহযোগিতা নিয়ে সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এক সঙ্গে কাজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে সংলাপে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬