দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর ব্রিজের ১০০ মিটার দূরত্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে, সেখানে দায়িত্কে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি মামুন সাহেব এবং সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর নির্দেশে বালু উত্তোলন হচ্ছে ।
দীর্ঘ পাঁচ দিন যাবত বালু উত্তোলন হলেও উপজেলা প্রশাসন এ বিষয়ে নীরব ভুমিকায়।
বিষয়টি নিয়ে মুঠোফোনে মামুন সাহেব এবং রুবেল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সামনাসামনি অফিসে এসে কথা বলতে চান বলে জানিয়েছেন।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান তারা পানি উন্নয়ন বোর্ডের কাজ পেয়েছে সেজন্যই তারা বালু উত্তোলন করছে।তারা কি সম্পদ ড্রোজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে পারে? এ ব্যাপারে কোন পদক্ষেপ নিবেন কিনা এমন প্রশ্ন করলে তিনি জানান দেখছি কি করা যায়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬