
বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন মহোদয় আজ ২৩ আগস্ট দুপুর ১.৪৫ মিনিটে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী মহোদয় পাহাড়পুরের প্রাচীন স্থাপত্য, সংরক্ষিত ধ্বংসাবশেষ এবং জাদুঘরের প্রদর্শনী সামগ্রী ঘুরে দেখেন। তিনি বিহারের কেন্দ্রীয় মন্দির, চারদিকের দেয়াল এবং বিভিন্ন কক্ষ পর্যেবক্ষণ করেন। জাদুঘরে সংরক্ষিত প্রাচীন মূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, পাহাড়পুর শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানকে আরও যত্নসহকারে সংরক্ষণ করতে হবে।
স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি সংরক্ষণ কাজের অগ্রগতি জানতে চান। তিনি বলেন, পর্যটকদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়াতেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, পাহাড়পুরকে কেন্দ্র করে টেকসই পর্যটন গড়ে উঠবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন শেষে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬