কাবা শরিফ-মদিনায় মহররমের দ্বিতীয় জুমা

Date:

spot_img

১৪৪৪ হিজরির দ্বিতীয় জুমা আজ। নতুন হিজরি বছরের মহররম মাসের আজকের দ্বিতীয় জুমায় পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে খুতবা দেবেন এবং জুমার নামাজ পড়াবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা।

আজ ১২ আগস্ট ২০২২ইং মোতাবেক ১৪ মহররম ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ নতুন হিজরি বছরের প্রথম জুমা অনুষ্ঠিত হবে।

হারামাইন কর্তৃপক্ষ পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ
কোরআনের প্রসিদ্ধ কারি হিসেবে পরিচিত জনপ্রিয় ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।

মসজিদে নববি
মদিনার প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াইজান।

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...