রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Date:

spot_img

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেন। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে একে একে সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা ব্যালট পেপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে গিয়ে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেন। পরে নিজেও ভোট দেন মির্জা ফখরুল। ভোট দেওয়ার পর তিনি বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাও একে একে ভোট দেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ বিরোধীদলের অন্য সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

এ ছাড়া বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানসহ অন্য সদস্যরা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন।

সংসদের ঠিক মাঝামাঝি স্থানে একটি ব্যালট বাক্স রাখা হয়েছে। সেখানে সংসদ সদস্যরা সারিবদ্ধভাবে তাদের ভোট দিচ্ছেন।

ভোট দেওয়ার পর সরকারদলীয় অনেক সংসদ সদস্য রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে করমর্দন করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের পর এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্য কোনো প্রার্থী থাকলে ভোটাভুটির মাধ্যমে ফল নির্ধারিত হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে...

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা.মেহেবুব

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত...