ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবি সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ইউনিয়ন পরিষদে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে তাদের দক্ষতা উন্নয়ন আত্মকর্মসংস্থানের লক্ষ্যে "বেসিক ইলেকট্রিক্যাল হাউজওয়্যারিং প্রশিক্ষণ " ও প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ২৬ শে জুলাই বিজিবির জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবক নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। আজ মঙ্গলবার ১৮ আগস্ট ৪ সপ্তাহ
ব্যাপীএ প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্ত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বিজিবি এম, পি বিজিএম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র ওপ্রয়োজনীয় ইলেকট্রিক টুলস বিতরণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্হাপ্রতীক " বর্তমান বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর। তাই বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার ওঅস্ত্র পাচার সহ সকল ধরনের আন্ত : অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় মানুষের নিরাপত্তা,জীবন মানে উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। তাছাড়া সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগ কালীন উদ্ধার ওখাদ্য সহায়তা ও,বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও,শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি যুব সমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম ও বাস্তবায়ন হচ্ছে।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস প্রদান করা হয়েছে, যাতে তারা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারে। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবি পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি, পুলিশ সুপার মো:জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, পিবিজিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত), ১ নম্বর এলোয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নবীউল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগনউপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬