আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক, মানব দরদী ও জনতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত।
শিক্ষা অনুরাগী ও যুব সমাজের আইকন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মমিন এর ব্যক্তিগত উদ্যোগে মনোহরা দাখিল মাদ্রসা সহ দুর্গানগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫০০ বিভিন্ন ফলোজ, ঔষধি গাছের চারা বিনামূল্য বিতরণ করা হয়েছে।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,শিক্ষক-শিক্ষার্থী, যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে গাছের চারা সংগ্রহ ও রোপন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গানগর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম নুর
বিশিষ্ট ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধা জাকির হোসাইন সহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্থানীয়দের ভাষ্য,হাজী আব্দুল মমিন শুধু বৃক্ষরোপণ কর্মসূচিই নয়, দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, অসহায় পরিবারের সহযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও সেবামূলক কর্মকাণ্ড করে থাকেন।
বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচিতে হাজী আব্দুল মমিন বলেন, “মানুষকে ভালোবেসেই আমি এসব কাজ করি। আমার এলাকার কোনো মানুষ যেন অসহায় বা বিপদে পড়ে একা না থাকে, সেটাই আমার চেষ্টা। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, তার মধ্যেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, হাজী আব্দুল মমিন এর এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে জনকল্যাণমূলক কাজে আরও বেশি উৎসাহিত করবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গানগর ইউনিয়নের জনসাধারণ আব্দুল মমিন কেই চেয়াম্যান হিসাবে দেখতে চাই বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬