টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ট্রল বাংলাদেশের জায়গায় আইসল্যান্ডকে বসাল আইসল্যান্ড ক্রিকেট

Date:

spot_img

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : ‘হট টপিক’ নিয়ে হাস্যরসিকতায় আইসল্যান্ড ক্রিকেট যেন নিজস্ব এক ব্র্যান্ড তৈরি করেছে। ক্রিকেট বিশ্বে বড় শক্তি না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো নিয়মিতই ভাইরাল হয়। এবার ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মজার ছলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে আইসল্যান্ড ক্রিকেট—আর সেই মজার খোরাকেই বাংলাদেশের নাম বাদ পড়েছে বিশ্বকাপের তালিকা থেকে।

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি। অথচ এখনো ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। আইসিসি ২০ দলের সূচি ও গ্রুপিং প্রকাশ করলেও বাংলাদেশ দলের ভারতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিকে ব্যঙ্গ করে বুধবার (৭ জানুয়ারি) নিজেদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ প্রকাশ করে আইসল্যান্ড ক্রিকেট। সেখানে ১৯টি দেশের নাম ঠিক থাকলেও ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় বসানো হয়েছে আইসল্যান্ডের নাম।

পোস্টের ক্যাপশনে লেখা হয়—

“এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারা বেশি আগ্রহী?”

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস–তানজিদ হাসান তামিমদের খেলা ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন আশঙ্কায় বিকল্প ভেন্যু চেয়ে গত রোববার আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ইস্যু ঘিরেই আলোচনা তুঙ্গে ওঠে। পরশু রাতে ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশকে ভারতের মাঠেই খেলতে হবে, নইলে পয়েন্ট কাটা যেতে পারে। এমনকি ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি বিসিবিকে আলটিমেটাম দিয়েছে বলেও ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

তবে এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়,

“বাংলাদেশ দলের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয় আইসিসি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”

৩ জানুয়ারি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানের নাম বাদ পড়ার পরই মূলত ভেন্যু পরিবর্তনের আলোচনা আরও জোরালো হয়। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন অনেকেই।

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন।

আইসিসিকে পাঠানো চিঠির জবাব পাওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান,

“প্রয়োজনে আইসিসিকে আবারও আমাদের অবস্থান ব্যাখ্যা করা হবে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...