খুলনা ব্যুরো
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট খুলনায় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, রক্তদান, কবর জিয়ারত, আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং প্রীতি ফুটবল ম্যাচ। কর্মসূচিগুলো সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে।
সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা, সকাল ৯টা ৩০ মিনিটে একই স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রোড গ্রাফিতি, সকাল ১০টায় খুলনা মহানগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত, সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পাশাপাশি সুবিধাজনক সময়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার সকল মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন এবং বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে দিবসটি পালন করা হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে দিবসটির গুরুত্ব তুলে ধরতেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬