গাজীপুর প্রতিনিধি
নগরীর দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের জন্য ৩১৭ কোটি টাকা ব্যয়ের একটি ওভারপাস নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
আগামী ৭ আগস্ট প্রকল্পটির টেন্ডার আহ্বান করা হবে।
জয়দেবপুর রেলক্রসিং এলাকায় প্রতিদিন শত শত যানবাহন ও অসংখ্য মানুষকে দীর্ঘখন যানজটে আটকে থাকতে হয়। এই দুর্ভোগ কমাতে শিববাড়ি মোর হইতে রথখোলা মাঠ পর্যন্ত নির্মিত হবে একটি আধুনিক ওভারপাস।
৩১৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজট অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টদের আশা।
প্রকল্পটির বাস্তবায়নের জন্য তত্ত্বাবধানে রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে নগরবাসীর দুর্ভোগের অবসান হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।
"বছরের পর বছর জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজট গাজীপুরবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩১৭ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হলে মহানগরীর যোগাযোগ ব্যবস্থায় একটি আমুল পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রকল্পের টির নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হলে গাজীপুর বাসী বহুদিনের যানজটের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬