সোশ্যাল মিডিয়ায় কত টাকার বিজ্ঞাপন প্রচার হলো জানতে চেয়েছে বিটিআরসি

Date:

spot_img

অনলাইন প্লাটফর্মে বিশেষ করেসোশ্যাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগমাধ্যম) গত এক বছরে কত টাকার ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হয়েছে তার তথ্য জানতে চেয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে রয়েছে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো (আইএমও) ইত্যাদি। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে পাঠানো চিঠিতে গত এক বছরে (২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত) মাসভিত্তিতে সব ধরনের তথ্য জানাতে বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশক্রমে নিয়ন্ত্রক সংস্থাটি এই তথ্য জানতে চেয়েছে।

কমিশনের উপ-পরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত এই চিঠি বুধবার (১০ আগস্ট) দেশের সব মোবাইল ফোন অপারেটর, সব আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার), দেশের সব টি-ভ্যাস (টেলিকম ভ্যালু আডেড সার্ভিস) অপারেটর, মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব, আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি, এটুপি এমএসএস এগ্রিগেটর অপারেটরদের শীর্ষ নির্বাহীদের বরাবর এই পত্র পাঠানো হয়েছে।

চিঠিতে মাস (কোন মাসে কত ব্যয়), ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের মাধ্যম (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো), বিজ্ঞাপনের অর্থের হার, অর্থ পরিশোধ মাধ্যমের বিবরণ, মুদ্রা (টাকা ও ডলার), মোট প্রদানকৃত অর্থ ইত্যাদি ছকে উল্লেখ করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিতে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠান হতে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনও ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে বিগত ২০২১ সালে প্রদানকৃত মাসভিত্তিতে সবধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশন বরাবরে পাঠাতে হবে।

এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বিজ্ঞাপন দেই না। কোনও আইএসপি প্রতিষ্ঠান দেয় না। আমাদের কোনও কাজে লাগে না এই বিজ্ঞাপন।

তিনি মনে করেন, দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি বিজ্ঞাপন প্রচার করে, কনটেন্ট বুস্ট করে। ফলে তারাই বলতে পারবে কী পরিমাণ অর্থ এই খাত দিয়ে যায়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...