প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

Date:

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয় গুরুত্ব পাচ্ছে। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বর্তমান অবস্থান, চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের প্রত্যাশার বিষয়ও তুলে ধরা হবে।

এর আগে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এক ফেসবুক পোস্টে তার আগমনের তথ্য জানিয়ে বলেন, সার্জিও গোরের এ সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের প্রথম দিনেই সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...