
আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছর জার্মানিজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দাবদাহজনিত স্বাস্থ্য জটিলতায় এ পর্যন্ত অন্তত ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, তাপপ্রবাহে মারা যাওয়া ব্যক্তিদের বড় একটি অংশের বয়স ৭৫ বছর বা তার বেশি। আরকেআইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যেসব সপ্তাহে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, সেসব সময়ে সামগ্রিক মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
স্বাস্থ্য সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, চলতি গ্রীষ্ম মৌসুমে জার্মানির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। ফলে আগামী দিনগুলোতে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত জুনে রেকর্ড ভাঙা তাপদাহের মুখোমুখি হয় জার্মানি। সে সময় দেশের বহু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপজুড়ে চরম আবহাওয়ার প্রবণতা বাড়ছে। এর ফলে তীব্র তাপপ্রবাহ, দাবদাহ এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬