
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্নীতি, রোগীদের দুর্ভোগ ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের পরিচালক ইব্রাহিম হিমু, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল আলিম এবং বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির প্রতিনিধি ইব্রাহিম হোসেন।
বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা, রোগী ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে ভুক্তভোগী আমঝুপি ইউনিয়নের ময়ামারি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান অভিযোগ করেন, তিনি চিকিৎসকের পরামর্শে একটি এক্স-রে করানোর জন্য হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালের সংশ্লিষ্ট কর্মচারীরা তাকে জানান, সেখানে পরীক্ষা করা সম্ভব নয় এবং বাইরে থেকে করাতে হবে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পরে সচেতন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না বলে জানা যায়। প্রতিনিধিরা ফোনে কথা বলার চেষ্টা করলে চিকিৎসক ডা. ফজলুর রহমান তার সঙ্গে যোগাযোগ করেন। তবে তত্ত্বাবধায়ক প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়।
সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, জনসেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের আচরণ দুঃখজনক।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬