যশোর প্রতিনিধি
যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড (২৫)সহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ভোর ৩টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার ৯টি যৌথ টিম যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক অন্য তিনজন হলেন- আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), মো. শামিম (২৮) এবং মো. সাফায়েত হোসেন (২৮)। যশোর জেলা পুলিশ সূত্রে জানা যায়, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবারই তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের দাবি,গ্রেপ্তার ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার বাসিন্দা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তাকে ও তার সহযোগীদের আটকের মাধ্যমে চলমান তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬