বিএনপির ইতিহাস আপস বা পলায়নের নয়, স্বৈরাচার প্রতিহতের ইতিহাস: জাহিদ হোসেন

Date:

spot_img

আলী আহসান রবি

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, বিএনপির ইতিহাস আপসকামিতার ইতিহাস নয়, পলায়নপরতার ইতিহাসও নয়; বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস।

বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে মরহুম শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অহেতুক মানুষকে উত্তেজিত করে স্বৈরাচারের পথ খুলে দিয়ে দেশকে বিপদগ্রস্ত করা উচিত নয়। বিএনপি দেশের মানুষের জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনীতি করে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারবে না।

শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাবু ছিলেন সৎ, নিষ্ঠাবান, ত্যাগী, দায়িত্বশীল এবং দলের জন্য নিবেদিতপ্রাণ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর সন্তানদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ছিল আদর্শিক সম্পর্ক। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম।’ শফিউল বারী বাবু যে ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শফিউল বারী বাবুর সহধর্মিণী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনসহ সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সততা, সাহস, মেধা, মানবিকতা, দলের প্রতি আনুগত্য, দেশের প্রতি মমত্ববোধ এবং কর্মীদের প্রতি ভালোবাসায় শফিউল বারী বাবু ছিলেন অনন্য।

উল্লেখ্য, শফিউল বারী বাবু ২০২০ সালের ২৮ জুলাই ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্রনেতা তরুণদের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং একজন দক্ষ সংগঠক হিসেবেও পরিচিতি লাভ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...