শিল্পখাতের গ্যাস সংকট সমাধানে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

Date:

spot_img

সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে দেশের শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। তবে এ সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারপ্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

শওকত আজিজ রাসেল জানান, পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত টেক্সটাইল কারখানাগুলোর অবস্থা পর্যালোচনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। কোন কারখানার কী ধরনের সহায়তা প্রয়োজন, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সংকট গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। সরকারের এই মনোযোগ ও উদ্যোগ যদি গত ১৭ বছর ধরে পাওয়া যেত, তাহলে শিল্পখাতকে আজকের এই সংকটময় পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।

বিটিএমএ সভাপতি আশা প্রকাশ করে বলেন, সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগে গ্যাস সংকটসহ টেক্সটাইল খাতের অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান সম্ভব হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...