জুলাইয়ের প্রথম ২৫ দিনে দেশে এলো প্রায় ২৩০ কোটি ডলার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

Date:

spot_img

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

ব্যাংকভিত্তিক রেমিট্যান্স আহরণে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সময়ে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুলাই মাসের প্রথম ২৫ দিনের রেমিট্যান্স প্রবাহও এ ধারাবাহিকতাকে আরও জোরদার করেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...