লজিটেক এক্সপেরিয়েন্স সেন্টারের যাত্রা শুরু

Date:

spot_img

লজিটেক পণ্যের গ্রাহকদের জন্য রাজধানীতে একটা এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপন করা হয়েছে। গুলশান-২ মোড়ের তাহের টাওয়ারে বাংলাদেশে নিজেদের প্রথম এই সেন্টারটি স্থাপন করালো লজিটেক।

বৃহস্পতিবার (১১ আগস্ট) টাওয়ারের লেভেল ওয়ানে ফিতা কেটে সেন্টারটি উদ্বোধন করেন লজিটেক ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রা. লিমিটেডের সাউথ এশিয়া ফন্টিয়ার মার্কেট প্রধান পার্থ ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন উথ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটস মার্কেটিং ম্যানেজার প্রিয়াংক মানডিরত্ত (priyank mandiratta), লজিটেক বাংলাদেশের চ্যানেল ম্যানেজমেন্ট প্রধান আরিফুল ইসলাম চৌধুরি, চ্যানেল ম্যানেজার শরিফ উদ্দিন, অ্যাকাউন্টস স্পেশালিস্ট (ইটেইল অ্যান্ড ইমারজিং চ্যানেল) সিয়ামি বিনতে বেলায়েত।

উদ্বোধন পরবর্তী সময়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের তারুণ্য ও প্রযুক্তিপ্রিয়তার প্রশংসা করে পার্থ বলেন, কৃষি নিয়ে শাইখ সিরাজের ব্লগ আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করি, এদেশে কৃষি প্রযুক্তিতে দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তি দারুণ সম্ভাবনা রয়েছে। অপার সম্ভাবনা আছে এদেশের মোট জনগণের ৭০ শতাংশ তারুণ্য শক্তির। কোভিডে জুম কল, হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কলে তারা অভ্যস্ত হয়ে উঠেছে। জিডিপি বেড়েছে। সেখানেই অংশী হতে, বাজার বাড়াতে এই টাচ অ্যান্ড ফিল দেয়ার সুযোগ তৈরি করলো লজিটেক।

এক প্রশ্নের জবাবে এখনই বাংলাদেশে কারখানা করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান পার্থ। জানালেন, যেহেতু ওয়ারেন্টি মেয়াদের মধ্যে লজিটেক পেরিফেরালসগুলোর ত্রুটি দেখা দিলে পুরোনো বদলে নতুন পণ্য দেয়া হয়, সে জন্য সার্ভিস সেন্টারও করছে না তারা। বাংলাদেশে ভিডিও কলিংয়ে তাদের ব্যাপক প্রসারের পর এবার মনোযোগ দেবে গেমিং পেরিফেরালসের দিকে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...