গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

Date:

spot_img

দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাঁর সংসদ সদস্য পদ বাতিলের উদ্যোগ হিসেবে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি স্পিকারের কার্যালয় ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ জন্য প্রয়োজনীয় চিঠি প্রস্তুত করা হচ্ছে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার (২২ জুলাই) জামায়াত তাঁকে দল থেকে বহিষ্কার করে।

সংসদ সদস্য পদ নিয়ে আইনি প্রশ্ন

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের পর তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হতে পারে। তবে দল থেকে বহিষ্কারের কারণে সদস্যপদ বাতিল হবে—এমন কোনো সুস্পষ্ট বিধান সংবিধানে নেই।

অতীতের নজির

এর আগে দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর সদস্যপদ বাতিলের জন্য দল স্পিকারের কাছে আবেদন করেছিল। স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনে পাঠান। পরে আদালতের প্রক্রিয়ার মধ্যে শুনানির আগেই তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

অষ্টম জাতীয় সংসদে বিএনপি থেকে বহিষ্কৃত এমপি আবু হেনা সংসদের বাকি মেয়াদ স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় স্পিকারের ব্যাখ্যায় বলা হয়েছিল, সংসদের বাইরে বা ভেতরে দলের সমালোচনা করলেও সদস্যপদ যায় না; কেবল সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হয়।

একইভাবে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজাও সংসদ সদস্য হিসেবে বহাল ছিলেন।

অন্যদিকে, সপ্তম জাতীয় সংসদের বিএনপির এমপি হাসিবুর রহমান স্বপন ১৯৯৮ সালে দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়ায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছিল।

আইন কী বলছে

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এ সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে। আরপিওর ১২(খ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী না হলে সংসদ সদস্য হওয়ার যোগ্য নন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমরান সিদ্দিক বলেন, দল থেকে বহিষ্কারের ফলে যুক্তি দেওয়া যেতে পারে যে সংশ্লিষ্ট ব্যক্তি আর দলীয় মনোনয়ন বহাল রাখেননি। সেক্ষেত্রে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারিয়েছেন—এমন প্রশ্ন উঠতে পারে। তবে এ বিষয়ে কোনো বিরোধ বা আইনগত জটিলতা সৃষ্টি হলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...