বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা-দাফন হবে না: বাগেরহাটে সারোয়ার তুষার

Date:

spot_img

মুর্শিদুল ইসলাম খান, বাগেরহাট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “শেখ হাসিনা আসার হুঙ্কার দিচ্ছেন, কিন্তু তিনি আসবেন না। আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, পরে মিলিয়ে নেবেন বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা, দাফন-কাফন হবে না। দিল্লিতেই তাকে মারা যেতে হবে।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারোয়ার তুষার বলেন, বিএনপি বলছে গণভোট অবৈধ ও অসাংবিধানিক। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটিও অবৈধ। আর গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে বর্তমান সরকারও অসাংবিধানিক। এ বিষয়ে বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, “ভারত এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। তবে দালাই লামার মতো তাকে ব্যবহার করতে পারবে না। বিশ্বের কাছে দালাই লামার যে গ্রহণযোগ্যতা ছিল, শেখ হাসিনার তা নেই। ভারত তাকে অন্য কোনো দেশেও পাঠাতে পারছে না, কারণ কোনো দেশ তাকে নিতে চাচ্ছে না।

এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ, মহিউদ্দিন রনি প্রমুখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...