
কাশিয়ানী প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.), উম্মাহাতুল মুমিনীন এবং পবিত্র কুরআন নিয়ে কটূক্তির অভিযোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ সকাল ১০ টায় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কাশিয়ানী ওলামা ঐক্য পরিষদ ও তাওহীদি জনতা।এতে উপজেলার বিভিন্ন প্রান্তের সাধারণ জনতা, ছাত্র, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ সভায় মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন প্রতিবাদী ফেস্টুন, ব্যানার ও কালেমা লিখিত পতাকা হাতে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাসিন্দা জগলুল হায়দার শাহিন কর্তৃক মহানবী (সা.), তাঁর স্ত্রী উম্মাহাতুল মুমিনীন ও পবিত্র কুরআন নিয়ে জঘন্য মন্তব্য ও কটুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার প্রকাশ করলে।২০ জুলাই এলাকার তৌহিদী জনতা ক্ষোভে জগলুল হায়দার শাহিন এর কাছে এর জবাবদিহিতা চাইলে তিনি অযথা মন্তব্য করলে এলাকাবাসী তাকে মারধর করে পুলিশ সোপর্দ করে।
বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সর্বশেষ মিছিলের মাধ্যমে কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাহফুজুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা অবগত আছি। অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬