
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। জুলাই শহীদ দিবসে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলের নেতারা। বৃহষ্পতিবার সকাল সাড়ে নয়টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে একে একে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন বলেন যে আশা আকাঙ্খা নিয়ে বাংলার ছেলেরা রাজপথে জীবন দিয়েছিল তারই ধারাবাকিতায় দেশে একটি গনভোট অনুষ্ঠিত হয়েছিল। তাতে জনগন ভোট দিয়ে রায় দিয়েছিল। সেই রায় ও জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি। জুলাই আন্দোলনে আহতদের আইনী সুরক্ষা দিবে এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এই বিএনপি সরকার করবে সেই দাবি জানিয়েছে রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহউদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা জামায়তের আমির মওলানা রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬