মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা ও একটি নোহা গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন রঘুরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. অন্তর (২৫) ও মো. বাধন (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত অন্তর কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে এবং বাধন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।
র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা গাড়িযোগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল।
র্যাব-১১ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব-১১ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৭৬০ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যা, ধর্ষণ, অস্ত্র, অপহরণ, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িত অসংখ্য আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬