বিএনপিতে যোগদান করলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল লতিফ

Date:

spot_img

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল লতিফ মাস্টার বিএনপিতে যোগদান করেছেন। তিনি লালমনিরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে রোকন উদ্দিন বাবুলের নিজ বাড়িতে গিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আবাহক রাজ্জাকুর ইসলাম  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আব্দুল লতিফ মাস্টার ২০১৪ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন। সে সময় জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করলেও তিনি দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি এবি পার্টিতে যোগ দিলেও বর্তমানে সেই দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আব্দুল লতিফ মাস্টার বিএনপিতে যোগদানের বিষয়টি স্বীকার করে বলেন, এলাকার উন্নয়ন ও কালীগঞ্জ উপজেলাবাসীর স্বার্থরক্ষার জন্য তিনি বিএনপিকে সমর্থন দিয়েছেন। তিনি আরও বলেন, “এ জীবনে আর কোথাও যেতে চাই না, তাই বিএনপিতে যোগদান করেছি।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...