
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক এর সাথে গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬) জুলাই সন্ধ্যা ৬ ঘটিকায় ক্লাব কার্যালয়ে
সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি তানজিল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার সাব ইন্সপেক্টর ফয়েজ আহমেদ।
উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি রহিম উদ্দিন, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ইব্রাহিম আলী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি মারজানুল আযহার জুনেদ,কালের কন্ঠের প্রতিনিধি রাসেল আহমদ,দৈনিক সিলেটের সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক সরেজমিনের প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬