ত্বক আর্দ্রতা হারিয়েছে — কী করবেন এখন?

Date:

spot_img

ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে যে-কোনো সময়েই। গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা যায়। তবে বর্ষাতেও শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির কারণে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। এছাড়া খাদ্যাভ্যাস, দূষণ, ঘুমের অভাবসহ নানা কারণে আর্দ্রতা হারিয়ে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। জেনে নিন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন ত্বক তার আর্দ্রতা হারাতে শুরু করেছে।

★ ত্বকে র‍্যাশ, চুলকানি কিংবা ব্রণ হওয়া।
★ ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে যাওয়া ও ত্বক নিস্তেজ হয়ে পড়া।
★ ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া।
★ লালচে ভাব, মেছতা দেখা দেওয়া।
★ বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।
★ ত্বক ফেটে যাওয়া বা চামড়া উঠে যাওয়া

ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনবেন যেভাবে—

★ ত্বকের আর্দ্রতা কাটিয়ে উজ্জ্বলতা ও সতেজতা বাড়াতে পানির বিকল্প নেই। পর্যাপ্ত পানি পান করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট ও হিউমেক্টেন্ট সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করুন।

★ চকলেট ভিত্তিক ফেসমাস্ক ত্বকের আর্দ্রতা ফেরাতে কাজ করে। অতিরিক্ত মেলানিন কমিয়ে হাইপারপিগমেন্টেশন দূর করতে সহায়তা করে।

★ ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলুন। কারণ এসব ত্বকে পানির পরিমাণ কমিয়ে দেয়। দিনে ২ কাপের বেশি কফি খাবেন না।

★ ত্বকে ঘষে ঘষে স্ক্রাব ব্যবহার করবেন না। তার পরিবর্তে মৃদু এক্সফোলিয়েন্ট ব্যবহার করুন। স্ক্রাবিং করলে এমনিতেই ত্বকের আর্দ্রতা কমে যায়। এ কারণে সপ্তাহে একবারের বেশি ত্বক স্ক্রাব করা উচিত নয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...