ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় মাছ ধরতে পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিব ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১লা জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়ার বড়জুম্মা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, মাছ ধরতে ছোট একটি পুকুরের পানি সেচতে গিয়ে সেচ পাম্পের তারে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোকেরাসহ স্থানীয়রা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬