
ঝালকাঠি ব্যুরো
ঝালকাঠি পৌরসভার উদ্যোগে চলাচলে অক্ষম ও আর্থিকভাবে অসচ্ছল ১১ জন প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
‘মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগীদের নির্বাচন করা হয়। এ লক্ষ্যে ঝালকাঠি পৌরসভার ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ১১ জন আবেদন করেন। পরে আবেদনগুলো যাচাই-বাছাই শেষে প্রত্যেককে একটি করে উন্নতমানের হুইলচেয়ার প্রদান করা হয়।
বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফিরোজ আলম।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সহায়তার ফলে তাদের চলাচল সহজ হবে এবং স্বাভাবিক জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আসবে।
ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ জানায়, অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬