
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের স্টেডিয়াম মার্কেটের মামুন সোলার পয়েন্টের ‘ঈদ ধামাকা’ অফারে সোলার প্যানেল কিনে একটি ফ্রিজ জিতেছেন এক ভাগ্যবান ক্রেতা। এছাড়াও লাকি ড্রয়ের মাধ্যমে মোবাইল ফোন, ওয়াটার হিটার, সোলার ফ্যানসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জিতেছেন আরও অনেক ক্রেতা।
আজ বুধবার বিকেলে আয়োজিত ‘ঈদ ধামাকা’ অফারের লাকি ড্র অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ বিজয়ী ক্রেতার হাতে তুলে দেন সদর ট্রাফিক পুলিশের (প্রশাসন) পরিদর্শক মো. আব্দুল হান্নান।
মামুন সোলার পয়েন্টের স্বত্বাধিকারী আবদুল আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম।
এ সময় মামুন সোলার পয়েন্টের ক্রেতা, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ক্রেতাদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকর্ষণীয় অফার ও লাকি ড্র কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬