
চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপল-এ শি চিন পিং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন পূর্বেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ-এর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে ইতিবাচক ফলাফল অর্জনের বিষয়ে আলোচনা হবে।
মাহদী আমিন বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে বলে সরকার আশাবাদী। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।
প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ ছাড়া সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছেন হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং মাহদী আমিনসহ মোট পাঁচজন উপদেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬