আসাদুজ্জামান বাবুল
মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে,গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা কে এম বাবরের পরামর্শে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।
আজ বুধবার (২৪ জুন) দুপুরের আগে শহরের পাঁচুড়িয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানসহ বক্তারা অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম সহ অন্য নেতারা।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য হচ্ছে সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬