এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

Date:

spot_img

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মনিটরিং ও আইনশৃঙ্খলাবিষয়ক এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন জেলা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা অংশ নেন।

সভায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, নকল প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরীক্ষা চলাকালে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, আগামী ২ জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী নিবন্ধিত বা ফরম পূরণ করেছিল। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...