বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন মাছঘাটে অবাধে জাটকা বিক্রি, প্রশাসনের নীরব ভূমিকা

Date:

spot_img

মোঃ তুহিন ফরাজী, প্রতিনিধি (ভোলা):
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন মাছঘাটে প্রকাশ্যেই চলছে জাটকা ইলিশ কেনাবেচা। সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযান চলমান থাকলেও এই মাছঘাটে প্রশাসনের কার্যকর কোনো তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত ছোট আকারের জাটকা ইলিশ নৌকা থেকে নামিয়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। মাছঘাটে আড়তদার ও পাইকাররা নির্বিঘ্নে এসব জাটকা কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে জাটকা বিক্রি হলেও সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের কোনো অভিযান বা নজরদারি নেই।

স্থানীয় জেলেরা জানান, জাটকা রক্ষা না হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তারা অভিযোগ করে বলেন, “অন্য এলাকায় জাটকা ধরলে অভিযান ও জরিমানা করা হলেও এখানে দিনের পর দিন প্রকাশ্যে বিক্রি হচ্ছে, অথচ কেউ দেখছে না।”
বিশেষজ্ঞদের মতে, জাটকা নিধন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...