২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১৫ কোটি ডলার ছাড়িয়েছে

Date:

spot_img

চলতি জুন মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৭৮ লাখ ডলার।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি মাসের ১ জুন থেকে ২২ জুন পর্যন্ত দেশে মোট ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময় দেশে এসেছিল ২১১ কোটি ৪০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে গত ২২ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে, চলতি বছরের মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে একক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন প্রণোদনা কার্যক্রমের ফলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...