ঢাকাকে ১০ উইকেটে হারাল চট্টগ্রাম রয়্যালস

Date:

spot_img

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিলো না চট্টগ্রাম রয়্যালস। দলের দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখের ফিফটিতে ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারাল সাগরপাড়ের দলটি।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২২ রান করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় চট্টগ্রামের।

১২৩ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি চট্টগ্রাম। শুরুতে একটু দেখে-শুনেই খেলতে থাকেন দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ। ক্রমান্বয়ে ঢাকার বোলারদের দিকে আগ্রাসী হতে থাকেন তারা। দুজনের অপ্রতিরোধ্য ১২৩ রানের জুটিতে জয় নিশ্চিত হয়ে যায় চট্টগ্রামের।

দুজনই ফিফটির দেখা পেয়েছেন। মাত্র ৩৬ বলে নয়টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন রশিংটন। আর ৪০ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫৬ রান করে অপরাজিত থাকেন নাঈম।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ঢাকার শুরুটা ভালো হতে দেননি চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান তিনি। আউট হওয়ার আগে সাইফ হাসান ১ ও জুবাইদ আকবরী ২ রান করেন।

এদিকে ২১ রান আসে উসমান খানের ব্যাট থেকে। আসা-যাওয়ার মিছিলে মোহাম্মদ মিঠুন ৮, শামীম হোসেন ৪, সাব্বির রহমান ৯ ও ইমাদ ওয়াসিম ৯ রান করেন।

অষ্টম উইকেট জুটিতে ৪৮ রানের কার্যকরী জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেন। তাতেই একশো পেরিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেন সাইফউদ্দিন। নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান। আর তাসকিন ৫ ও সালমান মির্জা ০ রানে আউট হন।

চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার তানভীর ইসলাম। ৪ ওভার বল করে মাত্র ৮ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। আর ১৮ রানের খরচায় তিনটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলামও। এছাড়া শেখ মেহেদী হাসান দুটি ও আমির জামাল একটি করে উইকেট নেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...