বাণিজ্য মেলায় বিআরটিসির শাটল বাস সার্ভিস শনিবার থেকে শুরু

Date:

spot_img

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধি : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি শাটল বাস সার্ভিস আগামী শনিবার থেকে শুরু । মেলা সমাপনী দিন পর্যন্ত ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে এসব বাস চলাচল করবে।
বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রীদের যাত্রা সহজ করতে এবার অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি’ ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।

বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ রাত ১১টায় ছেড়ে আসবে।
কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এছাড়া ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...