ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

Date:

spot_img

তারল্য সংকট মোকাবিলায় বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করে।

জানা গেছে, গত সপ্তাহে ইসলামী ব্যাংক তারল্য সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করেছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হলো।

সম্প্রতি ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ পরিস্থিতির প্রভাবে বিপুলসংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করলে ব্যাংকটিতে তারল্য সংকট তীব্র আকার ধারণ করে।

এর ফলে অনেক গ্রাহক চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে না পারার অভিযোগ করেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় ইসলামী ব্যাংক।

এদিকে, গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ব্যাংকটিকে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের এই সহায়তাকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে গ্রাহকদের আস্থা ফিরবে এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...