
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়াইল গ্রামের কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা। তিনি ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল ভলান্টিয়ার ও অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
বর্তমানে তিনি কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির (York University) শিক্ষার্থী।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কানাডার টরন্টো শহরে আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞে ফাইজা বিভিন্ন দেশের অতিথি, কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর পরিচালনায় হাজারো স্বেচ্ছাসেবকের সাথে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মাশরাফি চৌধুরী ফাইজার এই অর্জনকে সুনামগঞ্জ, সিলেট অঞ্চলসহ পুরো বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব হিসেবে দেখছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টদের মতে, ফাইজার এই আন্তর্জাতিক সাফল্য দেশের নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে অনুপ্রেরণার এক নতুন উৎস।





