শাপলা চত্বরের ঘটনায় ‘৭১ টিভি’র ভিডিও ফুটেজ তলব

Date:

spot_img

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে চলমান তদন্তের অংশ হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’র প্রচারিত ভিডিও ফুটেজ, সম্প্রচার লাইসেন্সের অনুলিপি এবং সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (১০ জুন) তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মোহাম্মদ শহিদুল্যাহ্ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি গত ৮ জুন ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা মো. ইফতেখারুল আলম ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাবলির তদন্ত করছেন।

তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারার আওতায় তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তদন্তের স্বার্থে সরকার কর্তৃক ৭১ টিভিকে প্রদত্ত সম্প্রচার লাইসেন্সের অনুলিপি, ঘটনাসংক্রান্ত প্রচারিত ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তদন্ত সংস্থা।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্ত ও দায় নিরূপণের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ-সংক্রান্ত অভিযোগের তদন্ত কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ, আলোকচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...