কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

Date:

spot_img

ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো কট্টরপন্থি ইহুদি শিক্ষার্থীদের গ্রেফতারের নির্দেশ দেওয়ায় এক সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ির সামনে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি অ্যালন শভুতে গত বুধবার রাতে সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোহলবার্গের বাড়ির বাইরে কয়েক ডজন কট্টরপন্থি ইহুদি বিক্ষোভকারী জড়ো হন। প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা সে সময় বিচারপতির বাড়ি ভাঙচুর ও ক্ষতি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে পুলিশ ‘কঠোর অবস্থান নেবে’ বলে তিনি আশা প্রকাশ করছেন।

ইসরায়েলের চলমান যুদ্ধগুলোর মধ্যে দেশটির সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অর্থোডক্স ইহুদিদের যে ছাড় দেওয়া হতো, তা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল সরকার। মূলত এর জের ধরেই এই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...