লালন ভূমি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের জন্মদিন উদযাপিত

Date:

spot_img

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন ‘লালন ভূমি থিয়েটার’ এর সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম-এর জন্মদিন পালিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন সংগঠনের সদস্যরা।
​লালন ভূমি থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন নয়ন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে আমন্ত্রিত অতিথিরা রবিউল ইসলামের ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা বলেন, লালন ভূমি থিয়েটার এই অঞ্চলের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রবিউল ইসলামের মতো তরুণ সংগঠকরা এই ধারাকে আরও বেগবান করছেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ​যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শাহ
​সহ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক
​সদস্য মুনতাজুর রহমান মুন্না, খলিল জোরদার, আবির, জাবির হোসেন, মনিরুল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। কেক কাটা শেষে এক আনন্দমুখর পরিবেশে উপস্থিত সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...