ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়ের তাণ্ডব: নিহত ১১৭

Date:

spot_img

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে অন্তত ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। নিহতদের বেশিরভাগই ধুলিঝড়, বজ্রপাত, গাছপালা ও বিভিন্ন বস্তু চাপায় প্রাণ হারিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের অযোধ্যা, বারানসী, গাজিয়াবাদসহ অন্তত ৩০টি জেলা ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে, আবার কিছু এলাকায় হয়েছে অতি ভারী বৃষ্টি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া এবং যান চলাচলে ব্যাপক বিঘ্নের ঘটনা ঘটেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বেরেলির এক ভয়াবহ ঘটনার ভিডিও। তীব্র ঝড়ে এক ব্যক্তি প্রায় ৪৫ ফুট ওপরে উঠে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে।

এই দুর্যোগে রাজ্যের প্রায় ৩৩ শতাংশ কৃষিজমির ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

এছাড়া ঝড়ের তাণ্ডবে অন্তত ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পশুপালকদের সর্বোচ্চ ৩৭ হাজার ৫০০ রুপি পর্যন্ত সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...