ত্রিশাল উপজেলার কাঁঠালের প্রিয়মুখ ও জননেতা আজহারুল ফয়েজ মঞ্জু চেয়ারম্যানের চিরবিদায়

Date:

spot_img

মোঃ আব্দুর রহিম খান (রুমান) ত্রিশাল প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার জাতীয়তাবাদী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট সমাজসেবক এবং ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ৩নং কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, তৃণমূল পর্যায়ের প্রিয় নেতা জনাব আজহারুল ফয়েজ মঞ্জু আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়- তিনি বাড়িতে বসে টিভিতে তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনের অনুষ্ঠান দেখছিলেন এমন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তখনই সিবিএমসিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল ২৬/১২/২০২৫ ইং শুক্রবার জুম্মার নামাজের পর বেলা ২:৩০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ্।

বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতিচ্ছবি :
জনাব আজহারুল ফয়েজ মঞ্জু ছিলেন একাধারে একজন দক্ষ রাজনীতিবিদ ও পরোপকারী জনপ্রতিনিধি। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক ক্যারিয়ারে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য ছিলেন, এবং তিনি ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসাবে তার দায়িত্ব পালন করছেন। তিনি ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী এবং সাদা মনের মানুষ হিসেবে পরিচিত এই নেতা কাঁঠাল ইউনিয়ন তথা পুরো ত্রিশাল উপজেলার সাধারণ মানুষের সুখে-দুখে সবসময় পাশে থাকতেন। চেয়ারম্যান থাকাকালীন তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সামাজিক কল্যানে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

“মহান আল্লাহ তায়ালা মরহুমকে তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আমিন।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...