কোচের সমালোচনার জবাবে যা বললেন রাসেল

Date:

spot_img

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগগুলোয় দারুণ চাহিদা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের। আর তাতে সাড়া দিতে গিয়ে ক্যারিবীয় ক্রিকেটারদের দেশের হয়ে খেলতে বেশ অনীহা। ক্রিকেটারদের এমন মনোভাবের কড়া সমালোচনাই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। কোচের সেই সমালোচনার পাল্টা জবাবই এবার দিলেন দেশটির অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর বেশি সময় বাকি নেই। আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টির বিশ্বআসর। তার আগে সময় আর বাকি মাত্র দুই মাস। ঠিক এমন সময় রাসেল, সুনীল নারাইনদের পাওয়া নিয়ে অনিশ্চিয়তা প্রকাশ করেছিলেন উইন্ডিজ কোচ সিমন্স।

ক্রিকেটারদের এমন মনোভাব রাগিয়েই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কোচকে। তিনি বলেছিলেন, ‘কারো কাছে গিয়ে ভিক্ষা চাইতে পারব না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য কাউকে বলতে পারব না।’

সেই বক্তব্যের একটা পাল্টা জবাব দিলেন আন্দ্রে রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিমন্সের বক্তব্যের একটি ছবি দিয়ে রাসেল বলেছেন, ‘এমন কিছু একটা হবে, তা জানাই ছিল। তবে এই ব্যাপারে আমি এখন চুপ থাকতে চাই।’

 

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...