তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

Date:

spot_img

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো অ-দ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হলো তামিলনাড়ুতে।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়কে শপথবাক্য পাঠ করান।

গত সোমবার প্রকাশিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৩৪টি আসনের মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পায় থালাপতি বিজয়ের দল টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরও ১০টি আসনের প্রয়োজন হওয়ায় পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেন তিনি। এতে ভারতীয় কংগ্রেসসহ কয়েকটি আঞ্চলিক দল তাকে সমর্থন দেয়।

সরকার গঠনের আগে শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। এ সময় তিনি জানান, আরও দুটি রাজনৈতিক দল তার নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিয়েছে। ফলে টিভিকে জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। এরপর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের অনুমতি চান তিনি।

তবে সরকার গঠনের আগে রাজ্যপাল সমর্থনকারী দলগুলোর দেওয়া চিঠির সত্যতা যাচাই করেন। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) সমর্থন জানিয়ে যে চিঠি দেয়, সেগুলো নিয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হয়।

সবকিছু নিশ্চিত হওয়ার পর রাজ্যপাল শপথ গ্রহণের তারিখ ও সময় নির্ধারণের বিষয়ে বিজয়ের সঙ্গে আলোচনা করেন। পরে সিদ্ধান্ত হয়, রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয়ের এই বিজয় শুধু তামিলনাড়ুর রাজনীতিতেই নয়, বরং দক্ষিণ ভারতের রাজনৈতিক বাস্তবতায়ও নতুন সমীকরণ তৈরি করতে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...