ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে

Date:

spot_img

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ রক্ষায় রাশিয়া সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।

রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে পুতিন এ আশ্বাস দেন। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এদিকে, আগের তুলনায় আরও শক্ত অবস্থানে থাকা ইরান হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে নতুন কিছু শর্ত দিয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে, তবুও পরিস্থিতি এখনো অস্থির। আলোচনার পাশাপাশি দুই পক্ষই একে অপরকে হামলার হুমকি দিয়ে যাচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে—আলোচনা ব্যর্থ হলে কি আবারও সরাসরি সংঘাতে জড়াবে তেহরান ও ওয়াশিংটন?

সংকট নিরসনের পথ খুঁজতে ইরানের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কখনো পাকিস্তান, আবার কখনো রাশিয়া সফরের মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। এমনকি মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দু’বার পাকিস্তান সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এখনো কোনো কার্যকর সমাধান আসেনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনার পথ এখনো খোলা রয়েছে। ইরান চাইলে সরাসরি ওয়াশিংটনে এসে কিংবা ফোনালাপের মাধ্যমেও আলোচনা চালিয়ে যেতে পারে।

হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে ইরান যে শর্ত দিয়েছে, তা এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আপাতত পরমাণু ইস্যুতে আলোচনায় যেতে আগ্রহী নয় তেহরান।

এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় অন্তত ১৪ জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানসমর্থিত এই গোষ্ঠী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...